👁 471 Views

পার্বতীপুরে ১০ শয্যা বিশিষ্ট আজেদা মা ও শিশু হাতপাতালের যাত্রা শুরু

সোহেল সানী, পার্বতীপুর ( দিনাজপুর) প্রতিনিধি : নিরাপদ মাতৃত্ব, সুস্থ্য শিশু-আমাদের অঙ্গীকার নিয়ে দিনাজপুরের পার্বতীপুরে ১০ শয্যা বিশিষ্ট আজেদা মা ও শিশু কল্যাণ হাসপাতালের যাত্রা শুরু হয়েছে। আজ (২২ অক্টোবর) বৃহস্পতিবার বেলা ১২টায় পার্বতীপুর সড়কের হুগলীপাড়া নামকস্থানে আজেদা মা ও শিশু হাসপাতাল দিনাজপুর-৫ আসনের পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার সংসদ সদস্য আলহাজ¦ এজেডএম রেজওয়ানুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই হাসপাতালের উদ্বোধন করেন। প্রধান অতিথি আলহাজ্ব এজেড এম রেজওয়ানুল হক তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, সুস্থ জাতি গঠনে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষার কোনো বিকল্প নেই। আজেদা মা ও শিশু হাসপাতাল এই অঞ্চলের অবহেলিত ও নিম্নআয়ের মা এবং শিশুদের জন্য আলোর দিশারী হয়ে উঠবে বলে আমি বিশ্বাস করি। বর্তমান সরকার দেশের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজেদা মা ও শিশু হাসপাতালে চেয়ারম্যান তাহসিন আহমেদ সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ, পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব এজেডএম মেনহাজুল হক, অধ্যাপক ফয়েজুর রহমান, পার্বতীপুর ইসলাম কিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার পরিচালক ডাঃ মোফাক্ষারুল ইসলাম ও খোলাহাটি নার্সিং কলেজের পরিচালক আবদুর রাজ্জাক প্রামানিক প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন দেন, আজেদা মা ও শিশু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ কামরুন নাহার কল্পনা।