👁 381 Views

ঘোড়াঘাটে বাঁশবোঝাই লরির ধাক্কায় কাভার্ড ভ্যানচালক নিহত

ঘোড়াঘাট প্রতিনিধিঃ-
দিনাজপুরের ঘোড়াঘাটে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে বাঁশবোঝাই লরির ধাক্কায় রিয়াজ ফরাজী (৪০) নামে এক কাভার্ড ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত রিয়াজ ফরাজী পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার হরেনতলা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।

বুধবার (৫ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের সোনামুখি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বাঁশবোঝাই একটি লরি দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে সোনামুখি বাজার এলাকায় একটি কাভার্ড ভ্যান সড়কের পাশে দাঁড় করানো হয়। এ সময় চালক রিয়াজ ফরাজী গাড়ি থেকে নেমে পাশে দাঁড়িয়ে ছিলেন। একপর্যায়ে একই লেনে আসা দ্রুতগতির লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে লরির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানচালক রিয়াজ ফরাজীর মৃত্যু হয়।

খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে এবং নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনায় জড়িত লরি ও কাভার্ড ভ্যান পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনার পরই লরির চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তাদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *