👁 105 Views

পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব হিমাদ্রী শেখর দে এর মন্দির পরিদর্শন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ পাইকগাছায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব হিমাদ্রী শেখর দে বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেছেন। ১৭ অক্টোবর শনিবার দিনব্যাপী মহা সপ্তমী পূজায় উপজেলার লস্কর ইউনিয়ন, গড়ইখালী ইউনিয়ন, চাঁদখালী ইউনিয়ন ও রাড়ুলী ইউনিয়নের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন ও ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য প্রভাষক রবিন্দ্র নাথ কর্মকার, সাংবাদিক কৃষ্ণ রায়, শিক্ষক কার্তিক চন্দ্র দাশ, ভূদেব মন্ডল, বলয় কৃষ্ণ সানা, তেজেন মন্ডল ও অরণ্যজিৎ মন্ডল। পরিদর্শন কালে তিনি পূজার সার্বিক বিষয়ে খোজ খবর নেওয়া সহ সুষ্ঠ, সুন্দর ও উৎসব মূখর পরিবেশে পূজা করার আহবান জানান।