
আলাল সজিব, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাই উপজেলার জলসীন এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে জলসীন ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৬ এর ফাইনাল খেলা।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় জলসীন এলাকেশী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় হলুদ দল (ফকির ট্রেডার্স একাদশ) ও সাদা দল (লুৎফর একাদশ)।
ট্রাইভেকারের মধ্য দিয়ে বিজয়ী লাভ করেব লুৎফর একাদশ। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক রেজুয়ান আহমেদ চৌধুরী রবিন।
টুর্নামেন্টে উদ্বোধক ছিলেন নান্নার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও নান্নার ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শহিদুল্লাহ। সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা বিএনপির সহ-সভাপতি বাদেশ আলী ফকির।
এছাড়া প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্নার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও নান্নার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, ধামরাই উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক এডভোকেট ইউসুফ, মা স্টার ব্রিকসের স্বত্বাধিকারী মোঃ মনিরুল ইসলাম মনির, সুতিপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, ঢাকা জেলা উত্তর ছাত্রদল সহ সভাপতি বিল্লাল বেপারী, যুগ্ন সাধারণ সম্পাদক রুবেল হোসেন পল্লব।
খেলা পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ হাবিবুর রহমান, তারেক উজ্জ জামান ও আব্দুল্লাহ আল মামুন। আয়োজনে সার্বিক সহযোগিতা করে জলসীন যুব সমাজ।
খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।