👁 427 Views

সিরাজগঞ্জ-  এক (কাজিপুর) আসনে শেষ মূহুর্তের প্রচারণায় ব্যাপক সাড়া জাগিয়েছেন  বিএনপির প্রার্থী সেলিম রেজা 

এইচএম মোকাদ্দেস,সিরাজগঞ্জ  ;  সিরাজগঞ্জ-  এক (কাজিপুর-সদরের একাংশ) নিয়ে গঠিত আসনটিতে স্বাধীনতার পর  আজ পর্যন্ত বিএনপির কোন প্রার্থী বিজয়ী হতে পারিনি। আসনটি বরাবরই আওয়ামীলীগের দখলে ছিল। এবার সুযোগ এসেছে সেই ইতিহাস পাল্টে আসনটি বিএনপির দখলে নেওয়ার। তাই স্বাধীনতার ৫৫ বছরের ইতিহাস পাল্টে দিয়ে বিজয় ছিনিয়ে আনতে এবার  নির্বাচনী মাঠে শেষ মূহুর্তের প্রচারণায় ব্যাপক সাড়া জাগিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সেলিম রেজা।
শেষ মূহুর্তের  প্রচারণার জন্য   তিনি ছুটে বেড়াচ্ছেন তার নির্বাচনী এলাকার মাঠ ঘাট, পাড়া, মহল্লাসহ  প্রতিটি অলিগলি। নদী ভাঙ্গন কবলিত এ আসনটি বিএনপির দখলে নিতে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ,  পথ সভা, মতবিনিময়সভা উঠন বৈঠকসহ  নানা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এরই অংশ হিসেবে রোববার দিনব্যাপী শুভগাছা ইউনিয়নের  প্রতিটা পাড়া, মহল্লায় বাড়ি বাড়ি ঘরে ঘরে  গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। তিনি দুপুর ১২টায় ভেওয়ামারা বাজারে এক পথসভা করেন।
এসময় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সেলিম রেজা বলেন, আসনটি দীর্ঘদিন ধরে স্বৈরাচার  আওয়ামী লীগের দখলে থাকলেও বিগত দিনগুলোতে এ আসনে তেমন কোন উন্নয়ন হয়নি। তাই তিনি বিজয়ী হলে এ আসনের মূল সমস্যা নদীভাঙ্গন রোধ, নারীদের কর্মসংস্থান, চরাঞ্চলবাসীর স্বাস্থ্য সেবা ও শিক্ষার মান উন্নয়ন, বেকার তরুদের কর্মসংস্থানের সমাধান, কৃষকদের সহায়তায় কৃষিকার্ড, ফ্যামিলীকার্ডসহ, মাদক,সন্ত্রাস, দূর্নীতিমুক্ত একটি আধুক কাজিপুর হিসেবে গড়া তোলার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে  এ আসনে বিএনপির বিজয়ের ব্যাপারে  তিনি শতভাগ আশাবাদী।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা টিএম তহজুল এনাম তুষার, উপজেলা বিএনপির  সাবেক সিনিয়র  সহ-সভাপতি এ্যাড. রবিউল হাসান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম,সাবে সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলু, তেকানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বপন, রতনকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোজাম্মেল হক,  সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হাসান মোহাব্বত প্রমুখ। পরে তিনি শুভগাছা, রতনকান্দি, কাজিপুর সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *