👁 351 Views

ভালুকায় ফিসারিতে সাঁতার কাটতে গিয়ে উদয় হাসান ১১ নামে এক শিশুর মৃত্যু

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধ ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কড়ইতলী এলাকায় মাছের ফিসারিতে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে উদয় হাসান (১১) নামে স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।রোববার (১১ অক্টোবর) বিকেল ৫টার দিকে বাড়ির পাশের স্থানীয় সাদেকের মাছের ফিসারিতে এ ঘটনা ঘটে নিহত উদয় হাসান কড়ইতলী এলাকার শফিকুল ইসলামের একমাত্র ছেলে এবং স্থানীয় নাসির মডেল স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে উদয় ওই ফিসারিতে সাঁতার কাটতে নামে। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে তার পরিবার ও এলাকাবাসী খোঁজাখুঁজি করে তাকে সাড়ে ৫টার দিকে ফিসারি থেকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য খলিলুর রহমান ফিসারির পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন