👁 151 Views

দিনাজপুর- ৬ আসনে তারেক রহমান নাতি হিসেবে ভোট চাইলেন

ঘোড়াঘাট প্রতিনিধিঃ  দিনাজপুর-৬ আসনে (ঘোড়াঘাট, নবাবগঞ্জ, হাকিমপুর ও বিরামপুর) ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় সন্তান হিসেবে নানি বাড়ি হওয়ায় নাতি হিসেবে ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠের ঐতিহাসিক গুরুত্ব পুর্ন জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, ‘দিনাজপুরের মানুষের ফসল ধান। তাই ধানের শীষে ভোট চাইছি।’বহু বছর পর নানি বাড়ি এসেছি উল্লেখ করে রসিকতা করে বিএনপির চেয়ারম্যান বলেন, নাতি এলো কিন্তু কিছু খাওয়ালেন না, এইটা কেমন হলো! নাতিকে কী দেবেন? ভোট দেবেন? কীসে ভোট দেবেন? ধানের শীষে ভোট দেবেন। তারেক রহমান বলেন, ‘গত ৩ দশকে এলাকার উন্নয়ন হয়নি। বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন উন্নয়ন করেছে। ক্ষমতায় এলে কৃষির সঙ্গে সম্পর্কিত শিল্প কারখানা গড়ে তোলা হবে। দিনাজপুরের লিচুকে বিদেশে রফতানির ব্যবস্থা করা হবে। তরুণদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ কাগড়ী করে তোলা হবে। মা-বোনদের শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন এ এলাকার সন্তান খালেদা জিয়া। এই নারীদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই আমি।’ বিএনপির চেয়ারম্যান বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে দেশের মালিকদের সামনে পরিকল্পনা উপস্থাপন করেছি। আপনাদের পরিকল্পনা জানতে চাই। ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করলে এ পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব।’ তিনি বলেন, সেই বাংলাদেশ গড়তে চাই, যার জন্য মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছেন, জুলাই যোদ্ধারা জীবন দিয়েছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে পরবর্তী কাজ হবে, দেশ পুনর্গঠন করা হবে আমাদের কে ভোট দিবেন। এ সময়ে সব ধর্মের মানুষের রাজনৈতিক অধিকার প্রয়োগের সুযোগ হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘জনগণের অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তাদের ব্যাপারে সজাগ ও সতর্ক থাকতে হবে। খালেদা জিয়ার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, তিনি দেশ ছেড়ে যাননি। সেটি হোক আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।’জনসভায় দিনাজপুরের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন বিএনপির চেয়ারম্যান।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *