👁 72 Views

নওগাঁর মান্দার বিষ্ণুপুরের এক চায়ের দোকান থেকে ৫৭৫ গ্রাম গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ১

 

 নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় চায়ের দোকানে অভিযান চালিয়ে ৫৭৫ গ্রাম গাঁজাসহ ইনতাজ আলী (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের তিন রাস্তার মোড়ের দক্ষিণ পাশে ওই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ইনতাজ আলী উপজেলার যশোপাড়া গ্রামের মৃত হাজিবুল্লাহর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে চা ষ্টলে গোপনে মাদকদ্রব্য গাঁজা বিক্রি করা হচ্ছিল। গোপন খবরের উপর ভিত্তি করে মান্দা থানার উপপরিদর্শক (এসআই) কাজী নজরুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম, উপপরিদর্শক (এসআই) আশীষ কুমার সান্যাল, সহকারী উপপরিদর্শক (এএসআই) আসাদুজ্জামানসহ পুলিশের একটি দল  দ্রুত সেখানে অভিযান পরিচালনা করে।
এ সময় তল্লাশী চালিয়ে ইনতাজ আলীর চায়ের দোকানের মধ্য থেকে ৫৭৫ গ্রাম তাজা গাঁজা উদ্ধার করা হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোরশেদ  আলম বলেন,  এ ঘটনায় গ্রেপ্তারকৃত মাদককারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নথিভুক্ত করা হয়েছে।