
রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে দুই আরোহীসহ একটি সন্দেহভাজন মোটরসাইকেল চেকপোস্টের কাছে এলে পুলিশ থামানোর জন্য সংকেত দেয়। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা ব্যক্তি দ্রুত নেমে দৌড়ে পালিয়ে যায়। পরে মোটরসাইকেল চালক নাসিম হোসেনকে আটক করে পুলিশ।
পুলিশ আরও জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে নাসিমের দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্স প্যান্টের কোমরের বাঁ পাশে গোঁজা অবস্থায় একটি রিভলবার পাওয়া যায়। রিভলবারটির ব্যারেলের বাম পাশে ইংরেজিতে ‘BARMA’ লেখা ছিল। অস্ত্রটির বাটসহ দৈর্ঘ্য ৯ ইঞ্চি। এ ছাড়া রিভলবারের ম্যাগাজিনে লোড করা তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এসময় তাদের ব্যবহৃত ইয়ামাহা কোম্পানির এফজেড-এস (FZ-S Version-3.0) মডেলের একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার নাসিম হোসেন ও পলাতক আসামির বিরুদ্ধে দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর ১৯(এ) ও ১৯(এফ) ধারায় কাজীপুর থানায় মামলা করা হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।