
স্টাফ রিপোর্টার বগুড়াঃ দুপচাঁচিয়া আলতাফ নগর খিহালী চকপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মোঃ সাগর হোসেন সাদ্দাম (৩৫), পিতা-মৃত আঃ হামিদ, মাতা-মোছাঃ আনোয়ারা বেগম, সাং-খিহালী চকপাড়া, ইউপি গোবিন্দপুর, থানা-দুপচাঁচিয়া, জেলা-বগুড়া জানান বিবাদী ০১। মোঃ মুনজুর (৪৫), পিতা-মৃত ময়েন, ০২। মোছাঃ রেনুকা বিবি (৪০), স্বামী-মৃত রুবেল হোসেন, ০৩। মোঃ সৌরভ (২২), পিতা-মৃত রুবেল হোসেন, সর্ব সাং-খিহালী চকপাড়া, ইউপি গোবিন্দপুর, থানা-দুপচাঁচিয়া, জেলা-বগুড়াসহ অজ্ঞাতনামা ০৩জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করিতেছি যে, বিবাদীগন প্রায় সময় আমার মাকে দেখে অশ্লীল ভাষায় গালিগালাজসহ আমার মাকে দেখে থুতু দেয় এবং বিভিন্ন ভাবে অন্যায় অত্যাচার করে আসিতেছে।
অদ্য ২৫/০৯/২০২৬খ্রিঃ তারিখ দুপুর অনুমান ১২.০০ ঘটিকার সময় আমার বসত বাড়ীর সামনে ০১নং বিবাদী আমার বিধবা মা-মোছাঃ আনোয়ারা বেগম (৫৫) কে উদ্দেশ্যে করিয়া অশ্লীল ভাষায় গালিগালাজ করে। তখন আমার মা বিবাদীকে বলে তোমার সাথে আমার কোন শত্রুতা নাই। তাহলে কেন আমাকে দেখে গালিগালাজ করো। তখন ২ ও ৩নং বিবাদীদ্বয়ের হুকুমে ০১নং বিবাদীর হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে এলোপাথারী মারপিট করিয়া আমার মায়ের শরীরের বিভিন্ন স্থানে ছিলা, ফোলা, বেদনা দায়ক জখমসহ হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করার সময় আমার মা বাচার জন্য মাথা ক্যাত করিলে বিবাদীর উক্ত লাটির আঘাতে আমার মায়ের ডান চোঁখ কাঁটা রক্তাক্ত জখম প্রাপ্ত হইয়া মাটিতে পড়ে গেলে ০২নং বিবাদীনি ক্ষিপ্ত হইয়া বলে শ্যালিকে মেরে লাশ গুম করে দে। তখন ০১নং বিবাদীর হাতে থাকা লাঠি দিয়ে এলোপাথারী মারপিট করিয়া দুই হাতে ছিলা, ফোলা, কালসিরা জখম প্রাপ্ত করে চলে যাওয়ার সময় খুন জখমের বিভিন্ন বয়ভীতি হুমকি প্রদান করে। ঐ সময় আমার ডাক চিৎকারে সাক্ষী ০১। মোছাঃ রানি বিবি (২৫), স্বামী মোঃ রোস্তম, ০২। মোছাঃ মুনি বেগম (২১), স্বামী মোঃ শিপন, সাং-খিহালী চকপাড়া, ইউপি গোবিন্দপুর, থানা-দুপচাঁচিয়া, জেলা-বগুড়াসহ অনেকে ঘটনাস্থলে এসে বিবাদীদের কবল হইতে আমার মাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
বর্তমানে বিবাদীদের ভয়ে ভীত সন্তন্ত্র হয়ে আমি জীবন যাপন করছি। আমি নিরুপায় হইয়া বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানানোর পর তাদের পরামর্শক্রমে আইনের আশ্রয় গ্রহণ করিতেছি।অতএব, হুজুর সমীপে আমার আকুল আবেদন উপরোক্ত ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করিতে আপনার একান্ত মর্জি হয়। এ বিষয়ে বিবাদী পক্ষ মনজুর হোসেনকে মোবাইল ফোনে কল দিয়ে জানা যায় সে বলে বাদীপক্ষ আমার বাড়ীতে হামলা করে ঘরের ডয়ারে থাকা টাকা-পয়সা লুটপাট করেছে। আমি ও বাদী হয়ে তাদের নামে থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
এ বিষয়ে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান সংবাদপত্রকে জানান তুচ্ছ ঘটনায় উভয় পক্ষের দুটি অভিযোগ পত্র পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।