👁 349 Views

নওগাঁয় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টায় শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনের সড়কে ‘গণতান্ত্রিক যুক্তফ্রন্ট জেলা শাখার’ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, এ সরকারের সময় দফায় দফায় জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। এর প্রভাব পড়েছে পরিবহনসহ বিভিন্ন পন্যের ওপর। নির্বাচিত হওয়ার আগে সরকারের যেসব প্রতিশ্রুতি ছিল তা মানা হচ্ছে না। এই সরকার কৃষক বা সাধারণ মানুষের সরকার না এবং জনবান্ধব বা গনতান্ত্রিক মনে হচ্ছে না। বিগত সরকার ও বর্তমান সরকারের মধ্যে কোন তফাত নেই। সরকারের ভুল সিদ্ধান্তে প্রতিনিয়ত সাধারন মানুষের দুর্ভোগ বাড়ছে। এ থেকে পরিত্রান পেতে চাই। নিত্যপন্যের দাম সাধ্যের মধ্যে রাখার দাবী জানানো হয় এই সমাবেশ থেকে।

উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলার সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, সদর উপজেলার বাসদের সাধারন সম্পাদক আলিমুর রেজা রানা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি সমশের আলী মোল্লা, ছাত্রফ্রন্টের সভাপতি মিজানুর রহমান ও দপ্তর সম্পাদক নাজমুল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *