👁 103 Views

শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক

ইয়ানূর রহমান : যশোরের শার্শার বাগআঁচড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য আবু তালেবকে থানা পুলিশ আটক করেছে। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বাগআঁচড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত আবু তালেব শার্শা উপজেলার বাগআঁচড়া গ্রামের মৃত নুর মোহাম্মদ মণ্ডলের ছেলে।

পুলিশ জানায়, শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ-১৯ সেপ্টেম্বর ২০২৬; জিআর নং-৩০২, তারিখ-১৯ সেপ্টেম্বর ২০২৬; বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪/৬ ধারার মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।

শার্শা থানার ওসি শামিনুল হক জানান, আটক আসামিকে যথাযথ পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে। থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত রয়েছে।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *