👁 93 Views

পটুয়াখালীতে বার্ষিক ক্রীড়া ও বৃত্তি প্রদান

সঞ্জয় ব্যানার্জী, পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীতে ১৪৫ নম্বর চর বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও শাহনাজ বেগম ফোরকেত স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি প্রদান ও ক্রীড়ায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ দাস পাড়া চর বাঁশবাড়িয়া১৪৫ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ প্রতিযোগীতা ও বৃত্তি প্রদান করা হয়। ১৪৫ নম্বর চর বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.  আলাউদ্দিন এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক তরিকুল ইসলাম সাহিদ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন-উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হিটলারুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন- সহকারী শিক্ষা কর্মকর্তা মোসা. মরিয়ম পারভীন, সহকারী শিক্ষা কর্মকর্তা
মোঃ কামাল হোসেন, ইন্সট্রাক্টর, উপজেলা প্রাইমারি অ্যাডুকেশন ট্রেনিং সেন্টার, (ইউপিইটিসি) মোঃ মনিরুল ইসলাম, জমি দাতা আলাউদ্দিন হাওলাদার, সাবেক শিক্ষক শাহ আলম হাওলাদার, ইউপি সদস্য হেল্লাল উদ্দিন, সমাজ সেবক মামুন হাওলাদার, সমাজ সেবক তপু হাওলাদার, ভোলার মনপুরা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঞ্জুরুল হাসান (রাসেল) হাওলাদার, বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য নিজাম উদ্দিন রাড়ি, ব্যবসায়ী মো. শাহ জাহান বেপাড়ী, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাসেম  রাড়ী, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম হাওলাদার, গ্রাম পুলিশ দুলাল চৌকিদার, বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল জলিল হাওলাদার বাড়ির জামে মসজিদের প্রেস ইমাম মাওলানা মো. কাওসার আলম ও বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী-অবিভাবক সহ স্থানীয় গন্যমান্যবৃক্তিবর্গ প্রমুখ।
শুরুতেই কোরান থেকে তেলাওয়াত করেন হাফেজ মো. রাফি। এছাড়া ক্রীড়া শেষে উপস্থিত অতিথিদের মধ্যে পুকুর হাঁস ধরা প্রতিযোগীতা করা হয়।###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *