👁 310 Views

নির্বাচনে আইন-শৃঙ্খলা বজায় রাখতে কোনো আপস নেই:স্বরাষ্ট্র উপদেষ্টা

নাজিম হাসান,রাজশাহী থেকে:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনে আইন-শৃঙ্খলা বজায় রাখতে কোনো আপস করা হবে না। এবং মব ভায়োলেন্স বলে কোনো কিছু নেই। পুলিশের মধ্যে কোন ভীতি কাজ করছে না। নির্বাচন শান্তিপূর্ণ হবে। গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন,কোনো প্রার্থী অশোভন আচরণ করলে তা সমাজে প্রকাশ পেলে কোনঠাসা হয়ে যাবে। বেশি কিছু করলে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনে কোনো সহিংসতা হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্ততি ভালো রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র নিয়মিত উদ্ধার করা হচ্ছে। উপদেষ্টা বলেন,বিগত ১৫ বছরে জাতীয় ও স্থানীয় নির্বাচনগুলোতে প্রতিটি কাঠামো ধ্বংস করা হয়েছে। স্বৈরতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাধিকার হরণ করা হয়েছে। এখন জনগণ রাজনৈতিক দল ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই নির্বাচনে চোখ রাখছে। নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য আমাদের পেশাদারিত্ব অপরিহার্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম,রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, ডিআইজি মোহাম্মদ শাহজাহান, নগর পুলিশের কমিশনার ড. জিল্লুর রহমানসহ পুলিশের ৮ জেলার পুলিশ সুপার (এসপি), আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা; উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও অংশ গ্রহন করেন।#

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *