👁 88 Views

শিশু রামিসা হত্যার ফাসির দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন

পঞ্চগড় : ঢাকায় শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ১১টায় তেঁতুলিয়ার শিশুস্বর্গ ফাউন্ডেশনের আয়োজনে তেতুলিয়া উপজেলার তেঁতুলতলায় স্থানীয় নারী-পুরুষ ও শিশুদের নিয়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সমাজে শিশুদের ওপর ধর্ষন নির্যাতন ও হত্যাকাণ্ড আশঙ্কাজনকহারে বাড়ছে প্রতিনিয়ত। ঢাকায় শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এসব ধর্ষন হত্যাকারিকে দ্রুত আইনের আওতায় এনে ফাসির দাবী জানান মানববন্ধনে।
সমাবেশ থেকে অবিলম্বে রামিসা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে ঘাতকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। একই সাথে সারাদেশে বিভিন্ন সময় ঘটে যাওয়া ধর্ষণ, হত্যা সহ সকল অপরাধের জড়িত অপরাধীদের গ্রেফতারসহ কঠোর বিচার দাবি করা হয়।
এসময় মানববন্ধনে সচেতন অভিভাবকের পক্ষে জাহাঙ্গীর আলম, তেঁতুলিয়ার পরিবেশ প্রেমী মাহমুদুল ইসলাম মামুন, মর্জিনা আক্তার মাহি সহ শিশুস্বর্গ ফাউন্ডেশনের কর্মী, স্থানীয় সচেতন নাগরিক সহ অনেকে বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *