
বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনার সাঁথিয়া উপজেলার করমজা গ্রামের বৃষ্টি খাতুন (২৫) নামে এক তরুণি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বেড়া-কাশীনাথপুর সড়কের সানিলা লিনজা পা¤েপর সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় সিএনজিতে থাকা তার দুই বছরের মেয়ে অক্ষত অবস্থায় বেঁচে যায়।নিহত বৃষ্টি খাতুন সাঁথিয়া উপজেলার করমজা মল্লিকপাড়ার হাসান মল্লিকের মেজো মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বৃষ্টি খাতুন তার দুই বছরের মেয়েকে সঙ্গে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে বেড়া বাসস্ট্যান্ড থেকে কাজিরহাটের দিকে যাচ্ছিলেন। সিএনজিটি বেড়া-কাশীনাথপুর সড়কের সানিলা লিনজা পা¤েপর সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকে সিএনজিটি ধাক্কা দিয়ে উল্টে গেলে বৃষ্টি খাতুন রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর নিহতের দুই বছরের শিশুকন্যাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
এ বিষয়ে মাধপুর হাইওয়ে থানার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিএনজিটি শনাক্ত করেছে। দুর্ঘটনায় জড়িত সিএনজি চালককে দ্রুত আটক করার চেষ্টা চলছে।
ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।