👁 22 Views

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা

মো: আব্দুল হাফিজ দিনাজপুর প্রতিনিধি। ১৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. দিনাজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের আয়োজনে দিনাজপুর জেলা পুলিশের সদস্যদের নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ০২ (দুই) দিনব্যাপী “দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার” শুভ উদ্বোধন করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশের পেশাগত দক্ষতা, সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি নির্বাচনি দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুল কাশেম মোঃ বাকীবিল্লাহ, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, দিনাজপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *