👁 279 Views

পলাশবাড়ীতে মামীর সাথে ভাগ্নে পরকীয়ার অভিযোগ 

পলাশবাড়ী(গাইবান্ধা)সংবাদদাতাঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৬ নং বেতকাপা ইউনিয়নে ভাগ্নে শিমুলের বিরুদ্ধে নিজ মামীর সাথে পরকীয়ার অভিযোগ উঠেছে।

 এই ঘটনাকে কেন্দ্র করে ১৩ সেপ্টম্বর রাতে ঢোলভাঙ্গা এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় এবং হাতাহাতির একপর্যায়ে উভয়পক্ষ আহত হয়েছেন।
স্থানীয়ড় সূত্রে জানা যায়, রবিবার (রাত আনুমানিক ১১টার দিকে)  শিমুল তার মামীর সাথে দেখা করতে মামার বাড়িতে যান। ওই সময় তার মামা ইসরাফিল আলী কিনু দোকান থেকে বাথরুম সারার জন্য বাড়িতে ফেরেন।
 ইসরাফিল আলী কিনু জানান, তিনি রাতে দোকান থেকে বাসায় আসার পর তার ছেলে দরজা খুলে দেয়। ঘরে প্রবেশ করার পরই তিনি শিমুলের উপস্থিতি টের পান। অবস্থা বুঝতে পেরে শিমুল দ্রুত ঘরের অন্য একটি কক্ষের খাটের নিচে লুকিয়ে পড়ার চেষ্টা করেন।
 তাৎক্ষণিকভাবে কিনু মিয়া বাইরে থেকে ঘরের ছিটকানি আটকে দিয়ে তার বড় ভাইকে ডাক দেন।
এরপর ঘর খোলার পর উভয়ের মাঝে বাকবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এই  ঘটনায় শিমুল এবং ইসরাফিল আলী কিনু দুজনেই কমবেশি আহত হন।
এই ব্যাপারে অভিযুক্ত শিমুলের সাথে ফোনে যোগাযোগ করার  চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *