👁 139 Views

ডেঙ্গু ও মাদকবিরোধী সচেতনতায় নাজিরপুরে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

​সংবাদদাতা, নাজিরপুর: পিরোজপুরের নাজিরপুর উপজেলার খেজুরতলা বাজারে মাদক ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘মাদক ছেড়ে মাঠে আসুন সুস্থ সুন্দর জীবন গড়ুন’ এবং ‘ডেঙ্গু নয় সতর্কতা চাই’—এসব প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় সামাজিক প্রতিষ্ঠান ‘রঘুনাথপুর স্পোর্টিং ক্লাব ও পাঠাগার’-এর উদ্যোগে শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​অনুষ্ঠানের অংশ হিসেবে সকালে খেজুরতলা বাজারের কৃষ্ণচূড়া চত্বর থেকে একটি র‍্যালি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে অংশগ্রহণকারীরা জমানো পানি ফেলে দেওয়া, আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মাদকের কুফল সম্পর্কিত নানা ধরনের সচেতনতামূলক স্লোগান প্রদান করেন।

​পরে কৃষ্ণচূড়া চত্বরে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, পরিচ্ছন্ন পরিবেশই সুস্থ জীবনের মূল ভিত্তি। বাড়ির আশপাশে পানি জমতে দেওয়া যাবে না, নিয়মিত আবর্জনা পরিষ্কার রাখতে হবে, যেন ডেঙ্গু বহনকারী এডিস মশা বংশবৃদ্ধি করতে না পারে। পাশাপাশি যুবসমাজকে মাদকের মতো ভয়াবহ ব্যাধি থেকে দূরে রেখে খেলাধুলা ও বই পড়ার মাধ্যমে সুস্থ-সুন্দর সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

​এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান রুবেল সভাপতিত্বে, ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিয়াদুল ইসলামের সঞ্চালনায়, বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক রঘুনাথপুর স্পোর্টিং ক্লাব ও পাঠাগর নেওয়াজ শরীফ মুন্না, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক তাফসীর হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজু সরদার এবং নাজিরপুর শহীদ জিয়া কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামিম শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্লাবের সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *