👁 208 Views

বিএনপি সরকার বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে: মেয়র প্রার্থী কালাম

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী পৌর নির্বাচনকে সামনে রেখে নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের রাইগ্রামে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন পলাশবাড়ী পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আবুল কালাম আজাদ।
তিনি বলেন, “বিএনপি সরকার বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। জনগণের কল্যাণ ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়েই বিএনপি কাজ করছে।”
বৈঠকে আরও বক্তব্য দেন পলাশবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সাগর সরকার মিনু, সদস্যসচিব রাজু আহমেদ, ওয়ার্ড বিএনপির সহসভাপতি শাহ আলম ও রেজাউল, যুবনেতা জিয়া, পলাশবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান এবং সাইবার ফোর্স কমিটির আহ্বায়ক ইউছুব মন্ডল লেবুসহ স্থানীয় নেতাকর্মীরা।
বৈঠকে নারীদের বিভিন্ন সমস্যা, এলাকার উন্নয়ন এবং আসন্ন পৌর নির্বাচন নিয়ে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *