👁 332 Views

আমতলীতে নারী  মাদক কারবারি গ্রেফতার।

 আমতলী (বরগুনা)  প্রতিনিধি। আমতলীতে ১০০ গ্রাম গাজা সহ জোসনা বেগম (৩৫) নামের  এক নারী মাদক কারবারি কে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ।  রবিবার রাত ৯ টার দিকে উপজেলার মহিষকাটা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  জোসনা বেগম মহিষকাটা বাজারের সাইদুল মোল্লার স্ত্রী। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইয়াকুব হোসাইন জানান, তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *