👁 246 Views

গাবতলী সুখানপুকুর ইউনিয়নে ৭নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত

শ্যামল সরকার, গাবতলী (বগুড়া) সংবাদদাতা: আসন্ন ‎এয়োদশ জাতীয় সংসদ‌ নির্বাচন উপলক্ষে ১৬ই জানুয়ারি (শুক্রবার) গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের তেলিহাটা বেকার মোরে নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
সুখানপুকুর ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক সুলতান মাহমুদ এর সঞ্চালনায় ৭নং ওয়ার্ডের সভাপতি ব্লেট বাবুর সভাপতিত্বে,এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান পিন্টু,সিনিয়ার সহ-সভাপতি জুয়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শিপন আলী,দপ্তর সম্পাদক মামুন,সহ- সাংগঠনিক সম্পাদক ফুল মিয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাসিম কামাল লিটন। এ সময় উপস্থিত ছিলেন সুখানপুকুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ দলের নেতৃবৃন্দ।
উক্ত কর্মীসভায় নির্বাচন সম্বন্ধে বিভিন্ন ধরনের দিকনির্দেশনা মূলক আলোচনার মধ্য দিয়ে সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *