👁 507 Views

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আড়ানী পৌর সভায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

বাঘা (রাজশাহী) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আড়ানী পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ বিল্টু এর উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) আড়ানী ফুলমন নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের পাশে সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাতা বার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতন্ত্র, মানুষের অধিকার এবং জনকল্যাণে দলের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের আয়োজক মোস্তাক আহমেদ বিল্টু দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সততা, নিষ্ঠা, ভদ্রতা ও সুশিক্ষিত মানসিকতার কারণে তিনি স্থানীয় জনগণের কাছে একজন পরিচিত ও গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে ইতোমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
এদিকে আসন্ন আড়ানী পৌরসভা নির্বাচনে বিএনপির পক্ষ থেকে মেয়র পদে প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন মোস্তাক আহমেদ বিল্টু। তিনি নির্বাচিত হলে আড়ানী পৌরসভার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং সাধারণ মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
তাঁর দীর্ঘ রাজনৈতিক পথচলা, সাংগঠনিক দক্ষতা, সততা ও জনসম্পৃক্ততার প্রতি শুভাকাঙ্ক্ষী ও দলীয় নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে তাঁর রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করে আড়ানী পৌরবাসীর কল্যাণে তাঁর ভবিষ্যৎ কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাঘা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রফেসর রুহুল আমীন , আড়ানী পৌর বিএনপির সম্মানিত সিনিয়র সহ-সভাপতি আফতাব হোসেন বিডিআর, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃআব্দুল আজিজ, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুকুল হোসেন, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেলিম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *