👁 160 Views

মধুখালীতে সড়ক দূর্ঘটনায় এক নারী নিহত

শাহজাহাপন হেলাল ,ফরিদপুর জেলা প্রতিনিধি ৭ জুন ২০২৬খ্রি. রোববার : ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত এবং তার স্বামী ও সন্তান আহত।

৭ জুন  ২০২৬খ্রি. রোববার ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী পৌর সদরের মালেকা চক্ষু হাসপাতলের গেটের বাউন্ডারী ওয়ালের সাথে ধাক্কায় প্রাইভেটকার সামনের অংশ চুরমার হয়ে যায় এসময় প্রাইভেট কারের যাত্রী রেশমা (২৫) নিহত হন।  তার স্বামী আব্দুল্লাহ গাজী (৩৪)ও শিশু কন্যা আনিকা আক্তার মিম(৫) আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধাীন আছেন। তাদের বাড়ি সাতক্ষীরা জেলার দেবহাটা এলাকায়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোর সাড়ে ছয়টায় দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মালেকা চক্ষু হাসপাতালের নিকট ফরিদপুর থেকে মাগুরাগামী একটি প্রাইভেট কার (ঢাকা-মোট্রো-গ-২৫-০৯৬২) নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতালের মুলগেট এর বাউন্ডালী ওয়ালের সাথে আচমকা ধাক্কা লেগে ঘটনাস্থলেই নারী যাত্রী নিহত হন। আহত অপর দুই যাত্রী নিহতের স্বামী ও শিশু কন্যাকে প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। নিহত রেশমার আর মায়ের লাশ দেখা হলো না । হলেন নিজেই লাশ।

কানাইপুর হাইওয়ে থানার এস আই সাজ্জাদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার ভোর আনমানিক সাড়ে ৬ টায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে দুর্ঘটনা কবলিত প্রাইভেট উদ্ধার করি এবং নিহত নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। নিহত নারীর আহত স্বামী আব্দুল্লাহ গাজী ও তার মেয়ে অনিকা আক্তার মিমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।  তিনি আরও জানান, নিহতের মায়ের মৃত্য সংবাদ পেয়ে মায়ের লাশ দেখার জন্যই পরিবারসহ তারা সাতক্ষীরার দেহাটায় যাচ্ছিলেন প্রতিমধ্যে এ দুর্ঘটনার শিকার হন। আইনী কর্মকান্ড প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *