👁 504 Views

ধামইরহাট আইডিয়াল মাদরাসার পরিচালনা পর্ষদের বোর্ড সভা অনুষ্ঠিত

মোঃ আবু মুছা স্বপন ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান ধামইরহাট আইডিয়াল মাদরাসার পরিচালনা পর্ষদের গুরুত্বপূর্ণ বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ৪ সেপ্টেম্বর সকাল ৯টা ৩০ মিনিটে ধামইরহাট আইডিয়াল মাদরাসার ২য় ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আহ্বানকারী হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সেক্রেটারী আবু তাহের। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ি শিক্ষানুরাগি ব্যক্তিত্ব  এস. এম. সাইফুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান রেজওয়ান হোসেন, ভাইস চেয়ারম্যান জাহিদুল আলম শাকিল, অর্থ পরিচালক মোঃ কোরবান আলী, অডিট পরিচালক মোঃ ইলিয়াস হোসাইন, আইটি পরিচালক আমিরুল মোমেনীন এবং পরিচালক আবু হানজালা।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মামুনুর রশিদ এবং প্রশাসন এডমিন মাওলানা আবু বকর সিদ্দিক।
সভায় প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, শিক্ষা ও প্রশাসনিক ব্যবস্থাপনা, আর্থিক বিষয়াদি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রতিষ্ঠানের উন্নয়নমূলক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপস্থিত পরিচালনা পর্ষদের সদস্যরা ধামইরহাট আইডিয়াল মাদরাসাকে একটি আধুনিক, মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, সুশৃঙ্খল প্রশাসনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
ছবি ক্যাপশন:
ধামইরহাট আইডিয়াল মাদরাসার ২য় ক্যাম্পাসে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বোর্ড সভায় উপস্থিত চেয়ারম্যান, সেক্রেটারী, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, প্রিন্সিপাল ও প্রশাসনিক কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *