👁 359 Views

পলাশবাড়ীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মহিলা কলেজের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস সামাদ মন্ডলের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশফেকুর রহমান রিপন, গাইবান্ধা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকতসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *