👁 285 Views

জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

জামালপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছেন। সোমবার সকালে বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ধান ক্ষেতেই মারা যান কৃষক আব্দুল হালিম। নিহত আব্দুল হালিম জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের ডেংগারঘর টেকিপাড়া গ্রামের ফজলুল হক ফজুর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য ইমদাদুল হক মিলন জানান, ভোর থেকে নিজের ক্ষেতে ধান কাটার কাজ করছিলেন কৃষক আব্দুল হালিম। সকাল ৭টার দিকে বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে তার শরীরের ডানপাশ পুড়ে যায়। বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। বৃষ্টির পর তার মেয়ে ক্ষেতে বাবার খোঁজ নিতে গিয়ে পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তার মৃতদেহ উদ্ধার করে।
নিহত কৃষক আব্দুল হালিম কৃষি কাজের পাশাপাশি টাইলস মিস্ত্রির কাজ করতেন। তার মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *