👁 239 Views

পাইকগাছায় ২৪ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

​পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ২৩নং পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ২৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ​মঙ্গলবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে ম্যানেজিং কমিটির সভাপতি সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম। ​সহকারী শিক্ষক রত্নেশ্বর সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অজিত কুমার সরকার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, আবু খালেদ ও শচীন্দ্র নাথ বিশ্বাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী রুহুল আমিন, সাবেক কাউন্সিলর এস এম তৈয়বুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম আমিনুর রহমান। বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোঃ আলআমিন হুসাইন, পম্পা বৈরাগী, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী হিরন্ময় সরকার, আহমাদ আব্দুর রহমান বিন ওহাব ও হৃদয় মন্ডল। ​উল্লেখ্য, উক্ত বিদ্যালয় থেকে এ বছর মোট ৩২ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ২৪ জন বৃত্তি অর্জনে সক্ষম হয়। এদের মধ্যে ১৯ জন ট্যালেন্টপুলে এবং ৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *