👁 303 Views

সাঁথিয়ায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্ম বিরতি ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কর্তৃক জাতীয় বেতন কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন এক দফা এক দাবি ৯ম পে-স্কেলের গেজট জারির দাবিতে ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে পাবনার সাঁথিয়ায় বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সাঁথিয়া উপজেলা শাখার আয়োজনে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্ম বিরতি ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২ফেব্রুয়ারি)সাঁথিয়া উপজেলা পরিষদের সামনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম শামসুল হকের সভাপতিত্বে এবং উপজেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলামের পরিচালনায় বক্তব্য দেন, মাদ্রাসা আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি ধুলাউড়ি কাওছাড়িয়া কামিল মাদ্রাসার সুপার আনোয়ার হোসেন, বোয়াইলমারী কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর আব্দুল্লাহ,জোড়গাছা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (চলতি দায়িত্ব) সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন উল্লাস,সাঁথিয়া সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আজমল হোসেন, সহকারী অধ্যাপক জয়নুল আবেদীন রানা,সহকারী অধ্যাপক মনসুর আলম,সহকারী অধ্যাপক এম এ হাই, মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক নাড়িয়াগদাইউচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, সাঁথিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) রুহুল আমিন, সাঁথিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আজিবর হোসেন,সাঁথিয়া সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সহ-সভাপতি জসিম উদ্দিন,সাইফুল ইসলাম,প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ। এ সময় এমপিওভুক্ত বেসরকারি স্কুল কলেজ,মাদ্রাসার শিক্ষক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে বক্তারা বলেন,আমরা ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সব সরকারি কর্মচারীরা নিজ নিজ দপ্তরের সামনে অবস্থান,বিক্ষোভ ও কর্মবিরতি পালন করব। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামী ৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে ‘ভুখা মিছিল’ ও ঘেরাও কর্মসূচি পালন করা হবে। গত ২১ জানুয়ারি কমিশন রিপোর্ট জমা দিলেও অর্থ উপদেষ্টা গেজেট প্রকাশ না করে কমিটি গঠনের মাধ্যমে কালক্ষেপণ করছেন। বিশেষ করে জ্বালানি উপদেষ্টা ‘অন্তর্বর্তী সরকার পে-স্কেল বাস্তবায়ন করবে না’ এই বক্তব্যের কারণে সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। তার বক্তব্য প্রত্যাহারের দাবিও জানানো হয় কর্মসূচী থেকে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *