👁 195 Views

হরিণাকুণ্ডুর কন্যাদহ মনির উদ্দীন বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি সমাজসেবক আবুল কালাম আজাদ

ঝিনাইদহ প্রতিনিধি: শুক্রবার ২৮ আগস্ট :  ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ঐতিহ্যবাহী কন্যাদহ মনির উদ্দীন বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ে ৪ সদস্য বিশিষ্ট নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। গত ১৬ আগস্ট ২০২৬ তারিখে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মুঃ এনামুল কবীর স্বাক্ষরিত এক পত্রে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত এই কমিটিতে বোর্ড কর্তৃক মনোনীত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এলাকার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আবুল কালাম আজাদ।
শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ৪ সদস্যের এই এডহক কমিটির অন্য সদস্যরা হলেন— সাধারণ শিক্ষক সদস্য হিসেবে জনাব মোঃ সাইদুর রহমান (জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত), অভিভাবক সদস্য হিসেবে জনাব সোহাগ মিলন (জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত) এবং সদস্য সচিব হিসেবে পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
যশোর শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপনে জানানো হয়, নবগঠিত এই এডহক কমিটি পত্র ইস্যুর তারিখ হতে অনধিক ০৬ (ছয়) মাসের জন্য বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে পারবে। একই সাথে এই নির্ধারিত সময়ের মধ্যে ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪’ এর বিধি মোতাবেক একটি পূর্ণাঙ্গ নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করে অনুমোদনের জন্য বোর্ডে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের নতুন সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম আজাদ তাঁর প্রতিক্রিয়ায় জানান, বিদ্যালয়টির শিক্ষার পরিবেশ উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং মেধার মূল্যায়নে তিনি সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এদিকে নতুন কমিটি গঠনের খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকদের মাঝে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির যোগ্য নেতৃত্বে বিদ্যালয়টি তার গৌরবোজ্জ্বল ধারা বজায় রেখে আরও সামনের দিকে এগিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *