👁 90 Views

সিরাজগঞ্জে ৪ কোটি টাকার হেরোইনসহ ট্রাক চালক-হেলপার  গ্রেফতার 

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে প্রায় ৪ কোটি টাকা মূল্যের হেরোইনসহ ট্রাক চালক ও হেলপারকে গ্রেফতার  করেছে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) গভীর রাতে যমুনা সেতুর পশ্চিম পাড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রাক থেকে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮ পিস নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার  করা হয়। এসময়  মাদক পরিবহনের সাথে জড়িত থাকায়  ট্রাক চালক ও হেলপারসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার  রামভদ্রপুর (কবিরাজ পাড়া) গ্রামের ট্রাক চালক মোঃ আবু বক্কর (৪৪) ও গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ এলাকার চালকের সহযোগী হেলপার মোঃ সোহাগ আলী(১৯)

পুলিশ সুপার বলেন, সোমবার রাত সোয়া ১টার দিকে যমুনা সেতুর পশ্চিম টোল প্লাজায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে কেবিনের ভেতরে বিশেষভাবে রাখা ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। একই সঙ্গে ৪২টি অ্যাম্পল ও ৮টি ইনজেকশনসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে মাদক পরিবহনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত আবু বক্করের বিরুদ্ধে ঢাকা মেট্টো পুলিশের দারুস সালাম থানায় মামলা রয়েছে। এ ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *