👁 57 Views

পলাশবাড়ীর ৪ নম্বর ওয়ার্ডে উঠান বৈঠক

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:গাইবান্ধার পলাশবাড়ীতে পৌর বিএনপির উদ্যোগে ৪ নম্বর ওয়ার্ডের নারীদের নিয়ে উঠান বৈঠক ও নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে স্থানীয় নারীদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও নাগরিক সুবিধা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। সোমবার (১৭ আগস্ট) বিকেলে স্থানীয় মুত্য ময়েজ উদ্দিনের বাড়ির উঠানে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলাম। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি ও পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহসভাপতি আজাদুল আকন্দ, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রঞ্জু সরকার, উপজেলা যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সাগর সরকার মিনু, সদস্যসচিব রাজু আহমেদ, উপজেলা শ্রমিক দলের সদস্যসচিব দুলাল সরকার, পৌর বিএনপির নেতাকর্মী সাইফুল ইসলাম, ছালাম, সিরাজুল,পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান, পৌর তাতী দলের আহবায়ক সোহাগ প্রধান লিটন,ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুকমলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *