👁 446 Views

নওগাঁ সদর উপজেলায় পুলিশের অভিযানে হস্রাধিক  লিটার চোলাই মদ সহ পাঁচজন গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সদর উপজেলায় পুলিশের অভিযানে সহস্রাধিক  লিটার চোলাই মদ সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। নওগাঁর কীর্তিপুর ইউনিয়নের  পাইকপাড়া (দফতরী পাড়া) কোচগাড়ী এলাকায় এ ঘটনাটি ঘটে।

এরা হলো, সুকুমার চন্দ্র ভূইয়া (৩৮),পিতা- মৃত জগেন ভূইয়া, সুমন ভূইয়া (২৮), পিতা- মৃত জগেন ভূইয়া, অনন্ত চন্দ্র ভূইয়া (২৫),পিতা- মৃত জিতেন চন্দ্র ভূইয়া, মিঠুন চন্দ্র ভূইয়া (৪৫),পিতা- মৃত সুভাষ চন্দ্র ও  জয়ন্ত ভুঁইয়া (২০), পিতা- সহিত ভূইয়া, সবার বাড়ি পাইকপাড়া (দফতরী পাড়া) কোচগাড়ী এলাকায়।

জনগণ কর্তৃক পুলিশ সুপারকে দেয়া  তথ্যের ভিত্তিতে নওগাঁ সদর থানার অভিযানে সহস্রাধিক  লিটার চোলাই মদ সহ পাঁচজন গ্রেফতার, চোলাই মদ তৈরির কারখানা ধ্বংস করা হয়।

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ  তারিকুল ইসলামের নির্দেশনায় নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান এর নেতৃত্বে  সদর মডেল থানাধীন কীর্ত্তিপুর ইউনিয়ন এর পাইকপাড়া গ্রামে রাতভর মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে ১০২০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।

একই সাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বিপুল পরিমাণ চোলাই মদ তৈরীর উপকরণ সহ কারখানা ধ্বংস করা হয়েছে।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন,  এ ঘটনায় গ্রেপ্তার ব্যাক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *