
রোববার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্যজীবী, মাছচাষি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি।
সহকারী কমিশনার ও পৌর প্রশাসক ইকবাল হোসাইনে’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য অফিসার, কৃষিবিদ মোঃ সাইদুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রহুল আমিন মাসুদ, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, যুগ্ম আহবায়ক আহসান উল্যাহ খান রুবেল, উপজেলা, যুবদল সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, উপজেলা মৎস্যজিবী দলের সদস্য সচিব শেখ ফরিদ মানিক, মৎস্য আড়ৎ সমিতির সভাপতি শামীমুজ্জামান সমর পাঠান সহ মৎস্য খামারী গন।
আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ ও টেকসই মৎস্য চাষ, জলাশয় সংরক্ষণ এবং মৎস্যসম্পদের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। জলাশয় সংরক্ষণ, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সহযোগিতাও প্রয়োজন।
অনুষ্ঠানে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া হয়। জাতীয় মৎস্য পক্ষ সফল করার মাধ্যমে দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
বক্তারা বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি মৎস্য খাত অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো গেলে এ খাত আরও সমৃদ্ধ হবে।