👁 228 Views

গোবিন্দগঞ্জে প্রবাসীর স্ত্রীর পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার সময় আটক

​পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ ​গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের জাহানারা মার্কেটের বিপরীত সাইড এলাকা থেকে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার সময় সান্তনা (২১) নামের এক প্রবাসীর স্ত্রীকে আটক করেছে শ্বশুরবাড়ির লোকজন। এ সময় ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে এবং ব্যাপক হট্টগোলের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষের পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেয়।
​ঘটনা সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলার অলোয়াতারিনি গ্রামের বুলবুল ইসলামের মেয়ে সান্তনার সাথে গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের পারইল গ্রামের মুসার ছেলে সোহানের বিয়ে হয়। সোহান দীর্ঘদিন ধরে বিদেশে (প্রবাসী) অবস্থান করছেন। এর মধ্যে সান্তনার সাথে ফেসবুকের মাধ্যমে সাফিরুলের ছেলে রুমানের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
​পরিকল্পনা অনুযায়ী গত মঙ্গলবার পরকীয়া প্রেমিক রুমানের সাথে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন সান্তনা। পথিমধ্যে গোবিন্দগঞ্জ শহরের জাহানারা মার্কেটের বিপরীত সাইডে পৌঁছালে শ্বশুরবাড়ির লোকজন তাদের গতি রোধ করে আটক করেন। প্রকাশ্য সড়কে এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তেই আশপাশে উৎসুক জনতার ভিড় জমে যায় এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
​পরবর্তীতে গোবিন্দগঞ্জ থানা পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উভয় পরিবারের অভিভাবকদের উপস্থিতিতে আইনগত প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *