👁 377 Views

ধামইরহাটে আন্তর্জাতিক যুব দিবস পালিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ধামইরহাটে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে গত ১২ আগষ্ট বুধবার বেলা ১২ টায় এফসিডিও’র অর্থায়ানে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ (এমআইপিএস) প্রকল্পের অধীনে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ ওয়াইপিএজি ধামইরহাট উপজেলা শাখা ধামইরহাট প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনের আয়োজন করে। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন
ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ ওয়াইপিএজি ধামইরহাট উপজেলা শাখার কো অর্ডিনেটর মোঃ আবু সাঈদ, ধামইরহাট পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, ধামইরহাট পৌর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা সাহিনা আকতার, পিএফজির ধামইরহাট উপজেলা কো অর্ডিনেটর সাংবাদিক আবু হেনা মোঃ মোস্তফা কামাল (বাবু), আদিবাসী নেত্রী দলি দাস, ধামইরহাট উপজেলা হিন্দু, বদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের নেতা রামজলম রবিদাস, ধামইরহাট উপজেলা কেন্দ্রীয় পূজামণ্ডপের পুরোহিত কুমার প্রশান্ত চক্রবর্তী ধামইরহাট মোটর শ্রমিক নেতা বাবুল আকতার সহ উক্ত মানববন্ধনে শিক্ষক, সাংবাদিক, শ্রমিক সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশা ও ধর্ম বর্ণের মানুষ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *