👁 429 Views

নাটোরে ৩৫ বছর বেদখল থাকা প্রায় ১৪ কোটি টাকা মূল্যের জমি উদ্ধার  

নাটোর প্রতিনিধি  : নাটোরে ৩৫ বছর বেদখল থাকা প্রায় ১৪ কোটি টাকা মূল্যের ১.৩৭ একর জমি উদ্ধার করেছে প্রশাসন। নাটোর শহরের দক্ষিণ চৌকির পাড় এলাকায় হোমিওপ্যাথি কলেজ সংলগ্ন এই মূল্যবান সম্পত্তিটি দীর্ঘ ৩৫ বছর একই মহল্লার মহসিন আলী ওরফে সোনার দখলে ছিলো। নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজাহার আলী, নাটোর সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. ফরহাদ হোসেন, নাটোর পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান সহ সংশ্লিষ্ট ভূমি অফিসের কর্মকর্তা, কর্মচারীরা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জমিটি উদ্ধার করে চারদিকে লাল নিশানা এবং জেলা প্রশাসকের মালিকানার সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। নাটোর সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. ফরহাদ হোসেন জানান, সরকারী ১ নং খাস খতিয়ানভুক্ত জমি প্রাকৃতিক ভাবে রুপান্তরিত পুকুর দীর্ঘ ৩৫ বছর যাবত বেদখল ছিল। উদ্ধারকৃত এই সম্পত্তি সাইরাত খাস জমি শ্রেণী পরিবর্তন করে সরকারী ভাবে এখন লীজ প্রদান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *