👁 368 Views

ডাকাতিয়া নদীর মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

চৌদ্দগ্রাম কুমিল্লা প্রতিনিধি, : কুমিল্লার চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট উপজেলার সীমান্তবর্তী ডাাকতিয়া নদীর মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেছেন মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী। আমিষের ঘাটতি মেটাতে তাঁর এ উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে।

জানা গেছে, প্রাকৃতিক জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্যসম্পদ সমৃদ্ধ করার লক্ষে গত চৌদ্দ বছর ধরে আমিষের ঘাটতি মেটাতে মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী দেশের বিভিন্ন নদীতে মাছের পোনা অবমুক্ত করেন। তিনি মনে করেন, প্রাকৃতিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হলে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, জীববৈচিত্র্য সংরক্ষিত হবে এবং মৎস্যজীবীদের জীবন-জীবিকায় ইতিবাচক প্রভাব পড়বে। এ কাজ সাদকায়ে জারিয়াহ। রোববার বিকেলে পিপড্ডা-চাঁন্দেরবাগ ব্রিজের পাশে মাছের পোনা অবমুক্তকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আবুল কাশেম গাফুরী, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা আবদুল মন্নান, মাওলানা মহসিন মজুমদার, সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ, আনিছুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *