👁 308 Views

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বগুড়া শজিমেকে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ

স্টাফ রিপোর্টারঃ

৯ম পে স্কেল বাস্তবায়ন সহ তিন দফা দাবিতে বগুড়ায় অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসুচি পালন করা হয়েছে। সোমবার সকালে বগুড়া শজিমেক হাসপাতালের কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা এ কর্মসুচি পালন করে। অবস্থান কর্মসূচীতে অংশগ্রহণ করেন মেডিকেল রেকর্ড কিপার মোঃ জাকির হাসান, মোঃ কামরুজ্জামান (মামুন), এরশাদ, শরিফ, রায়হান, মুঞ্জুরুল, ফিরোজ, শাহিন, রফিকুল, সায়েম, আপন, মোশের্দ ছাইফুল, শফিকুল, জালিম, মাসুদ, মোফাজুল হোসেন, মহিদুল, জলি, রফিক, রাহেলা, জেসমিন, আরিফুল, সোহরাব, রোস্তম, দিলদার, হারুন,জনিস ও নূর ইসলাম প্রমূখ। কর্মসুচি চলাকালে বক্তারা বলেন আমাদের ৩ টি দাবি অতি দ্রুত বাস্তবায়ন করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি, দাবি গুলো হলো নবম জাতীয় পে-স্কেল দ্রুত ঘোষণা করতে হবে, বেতন বৈষম্য দূর করে ন্যায্য গ্রেড নির্ধারণ করতে হবে এবং বাস্তবায়নের একটি স্পষ্ট সময়সূচি প্রকাশ করতে হবে। এসময় তারা আরও বলেন

আমরা রাষ্ট্রের শত্রু নই। আমরা উন্নয়নের অংশীদার। কিন্তু ন্যায্য বেতন ছাড়া কোনো উন্নয়ন টেকসই হতে পারে না। এই অবস্থান ধর্মঘট কোনো সংঘাতের কর্মসূচি নয়। এটি একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক প্রতিবাদ। আজ আমাদের কণ্ঠ শোনা না হলে, আগামী দিনে হতাশা আরও বাড়বে। তাই নবম পে-স্কেল বাস্তবায়ন করে কর্মচারীদের মুখে হাসি ফিরিয়ে দিন। ন্যায্য পে-স্কেল আমাদের অধিকার। ন্যায্য বেতন রাষ্ট্রের দায়িত্ব। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকব, শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *