👁 233 Views

নেত্রকোণা আদর্শ শিশু বিদ্যালয়ের  শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোণাঃ “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণায় শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ আগষ্ট) দুপুরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে আদর্শ শিশু বিদ্যালয়ের সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গণে  এই বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নেত্রকোণার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে বাপার যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজাউল হক মামুনের সঞ্চালনায় বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু। বক্তব্য রাখেন নেত্রকোণা আদর্শ শিশু বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মুশফিকুর রহমান খান ও বাপা নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ছোটন প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ইমরান খান চৌধুরী,  জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন,  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু,  জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট  কে আর খান পাঠান সাহের, জেলা বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ এস এম মুসা, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু ও সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন ও তারেক জিয়া পরিষদ, নেত্রকোণা জেলা শাখার সভাপতি মীর্জা আজিজুর রহমান হাবলু, জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মোঃ আনোয়ারুল হক এমপি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা শিক্ষার্থীদের প্রত্যেকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার মাধ্যমে সবুজ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পাঁচ শতাধিক বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *