👁 486 Views

দশমিনা এক্সপ্রেস সিন্ডিকেট বন্ধসহ নিরাপদ সড়ক নিশ্চিতের দাবীতে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর দশমিনা উপজেলা ও পাশ্ববর্তী এলাকার জনদূর্ভোগ সৃষ্টিকারী এবং অসৎ উপায় অবলম্বনকারী দশমিনা এক্সপ্রেস নামক বাস সিন্ডিকেট বন্ধসহ নিরাপদ সড়ক নিশ্চিত কারার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।  বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ এলাকায় উপজেলার সর্বস্তরের জনগন ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন-উপজেলা ছাত্র শিবির এর সভাপতি মো. যুবায়ের ইসলাম, দশমিনা উপজেলা এনসিপি প্রতিনিধি মো. তৌহিদ সিকদার, ইসলামী আন্দোলন দশমিনা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু সায়েম, জামায়াতে ইসলামের প্রচার ও গবেষনা বিষয়ক সম্পাদক মো. সাঈদুর রহমান, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. জুয়েল আমিন প্যাদা, পটুয়াখালী জেলা গনঅধিকার পরিষদের যুগ্ন আহবায়ক মো. কালাম পঞ্চায়েত,  পরিবহনের কাউন্টারম্যান মো. সোহেল জোমাদ্দার, দশমিনা গণঅধিকার পরিষদের সাধারন সম্পাদক মো. লিয়ার হোসেন, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব গাজী সালাউদ্দিন ও উপজেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি আবুল বাশার প্রমুখ।
বক্তব্যে তারা বলেন, সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনার সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। প্রতিদিনই প্রাণহানির ঘটনা ঘটছে। যা সাধারণ মানুষের মাঝে উদ্বেগ আতঙ্ক সৃষ্টি করচে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও সক্রিয় ও কঠোর হওয়ার দাবী জানান তারা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *