👁 186 Views

নবাবগঞ্জে ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

এম সাজেদুল ইসলাম (সাগর) নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি   পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ ইং উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ২৯ জন ভাতাভোগী সদস্যের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহেনাজ আক্তার, উপজেলা প্রশিক্ষক ছত্র কুমার বিশ্বাস, উপজেলা প্রশিক্ষিকা সাহেরা খাতুনসহ বিভিন্ন ইউনিয়নের দলনেতা-দলনেত্রী ও ভাতাভোগী আনসার সদস্যরা।
এ সময় বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যেই এই উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-এর মহাপরিচালকের পক্ষ থেকে
এধরনের উপহার সমগ্রী এবং মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তারা আশা প্রকাশ করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *