👁 153 Views

কলসিন্দুর বাজারে মোবাইল কোর্ট, দুই দোকানিকে জরিমানা

ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পরিচালিত মোবাইল কোর্টে দুই দোকানিকে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং ধোবাউড়া থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দুই দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ এবং হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন না করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই দোকানিকে সতর্কতামূলকভাবে প্রত্যেককে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুসরাত জাহান অনন্যা অর্থদন্ড প্রদান করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *