👁 337 Views

নওগাঁর পোরশায় বাক প্রতিবন্ধী এক যুবক নিখোঁজ

নওগাঁ প্রতিনিধিঃ   নওগাঁর পোরশায় উৎস রায়(২৩) নামে একজন বাক প্রতিবন্ধী যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ উৎস রায় সরাইগাছি গ্রামের কোকিল চন্দ্র রায়ের ছেলে। রোববার সকালে উৎস বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে আর বাড়ি ফিরে আসেনি। তার আত্মীয়-স্বজনরা সাম্ভাব্য নানা স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার কোন হদিস পাওয়া যায়নি।
তার গয়ের রং ফর্সা। হারিয়ে যাওয়ার সময় তার গায়ে কাল রঙের সোয়েটার্র ও পরনে কফি রঙের প্যান্ট ছিল।
খোঁজাখুঁজির পরে গতকাল মঙ্গলবার তার বড় বোন সৌরভী রানী পোরশা থানায় একটি সাধারণ ডাইরি (জিডি) করেন (জিডি নং-১৩১৭, তারিখ: ২৭/০১/২০২৬)।
কোন ব্যক্তি নিখোঁজ যুবকের কোনো তথ্য বা হদিস পেলে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান এর সরকারি  মুঠোফোন নম্বর ০১৩২০১২৩৮৫০ তে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *