👁 122 Views

নাটোরে অভিনব কায়দায় ১৪০০ পিস ইয়াবা পাচারকালে একজন গ্রেপ্তার 

নাটোর প্রতিনিধি : নাটোরে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে ১৪০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সকালে নাটোর -পাবনা মহাসড়কের হয়বতপুর এলাকায় বেগম খালেদা জিয়া কলেজের সামনে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় অভিনব কায়দায় পাচারকারী তার জুতার মোজার মধ্যে বিশেষ কায়দায় ইয়াবা পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিত তা উদ্ধার করে মাদকদ্রব্য কর্মকর্তারা। পাচারকারী আসিফ মাহমুদ গাজীপুর জেলার পূর্ব চান্দুরা এলাকার আবু তাহেরের ছেলে। সে দীর্ঘদিন থেকে ইয়াবা পাচারের সাথে জড়িত। সে চাঁপাইনবাবগঞ্জ থেকে ইয়াবা গুলো বহন করে গাজীপুরের দিকে নিয়ে যাচ্ছিল। মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *