👁 413 Views

চৌদ্দগ্রাম পপুলার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

চৌদ্দগ্রাম প্রতিনিধি: আজ রোববার (৩ আগস্ট) বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারের নতুন রাস্তার পাশে আবুল খায়ের ম্যানশনে চৌদ্দগ্রাম পপুলার ডায়াগনস্টিক সেন্টার নামে একটি  ক্লিনিক এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবুল খায়েরের সভাপতিত্বে ও কাজী মাছুমের সঞ্চালনায়  এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হারুনুর রশীদ মজুমদার, চৌদ্দগ্রাম সদর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম,  সাবেক ইউপি সদস্য   অলি আহমদ, সাবেক কাউন্সিলর ভিপি জাহাঙ্গীর হোসেন, সাবেক কাউন্সিলর কাজী বাবুল,  ফাস্ট কেয়া হসপিটালের পরিচালক মোঃ ইলিয়াস, কাজী আবুল হাসেম প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চৌদ্দগ্রাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একে এম শামসুদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *