👁 499 Views

মনোহরদীতে জমিজমা সংক্রান্ত বিরোধে  বিএনপি নেতার মৃত্যু। 

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধিz   নরসিংদীর মনোহরদীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে   রাস্তার গাছ কাটাকে কেন্দ্র করে চাচাত ভাইয়ের লাঠির আঘাতে মিজান মিয়া (৪৪) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।  শনিবার দুপুরে উপজেলার বড়চাপা ইউনিয়নের বড়চাপা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিজান মিয়া  বড়চাপা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড  স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ছিলেন। তার পিতার নাম সফুর উদ্দিন।
নিহতের স্বজনরা জানায়, বড়চাপা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বড়চাপা পূর্বপাড়ার মিজান ও তার চাচা  শহীদুল্লাহ (৬৪) বাড়ির পাশের একটি রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিলো। এনিয়ে একাধিকবার সালিশ দরবার হলেও শহীদুল্লাহ তা মেনে নেয়নি। শনিবার দুপুরে রাস্তায় থাকা একটি গাছ মিজান কাটতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ড শুরু হয়।  এসময় শহীদুল্লাহ ও তার ছেলে জীবন মিয়ার লাঠির আঘাতে  মিজান ঘটনাস্থলে  মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে মিজানকে দ্রুত  উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, জমিজমা  সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে।  লাশ ময়নাতদন্তের জন্য  নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *