👁 414 Views

জাফলংয়ের মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অভিভাবক সমাবেশ ও নব মনোনীত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় মুসলিমনগর উচ্চ বিদ্যালয় হল রুমে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং মুসলিমনগর উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি রতন কুমার অধিকারীর সভাপতিত্বে ও মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক চিত্রনায়ক সনি রহমান।
সভার শুরুতেই বিদ্যালয়টির সার্বিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্বাগত বক্তব্য রাখেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য মোঃ করিম মাহমুদ লিমন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আলিম,  গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, মুসলিমনগর সূর্য তরুন সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি দেলোয়ার হোসেন দুলু, অভিভাবক বিল্লাল হোসেন, রুকুন উজ্জামান রুকু প্রমুখ।
সভাপতির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, একটি আদর্শ ও উন্নত সমাজ গঠনে সুশিক্ষার বিকল্প নেই। মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সুন্দর পরিবেশ বজায় রাখতে আমাদের এডহক কমিটি আন্তরিকভাবে কাজ করে যাবে। তবে শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবক—উভয়কেই সমান দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই বিদ্যালয়টি উপজেলার একটি অন্যতম বিদ্যাপীঠ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *