👁 261 Views

“রাজনীতি মানুষের সেবা করার অন্যতম মাধ্যম,এমপি মমতাজ আলো

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধা জেলার চারটি সংসদীয় আসনের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসন-২৮-এর মাননীয় জাতীয় সংসদ সদস্য (এমপি-৩২৮) মমতাজ আলো বলেছেন, “রাজনীতি মানুষের সেবা করার অন্যতম মাধ্যম| আমি ক্ষমতার জন্য নয়, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে কাজ করে যাচ্ছি| সুখে-দুঃখে মানুষের পাশে থাকাই আমার অঙ্গীকার|”
তিনি আরও বলেন, “দলকে আরও শক্তিশালী করতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে| বিভেদ ভুলে জনগণের আস্থা অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে| জনগণের প্রত্যাশা পূরণে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে|”
বুধবার (২৯ জুলাই) বিকেলে গাইবান্ধার পলাশবাড়ী পৌর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন|
পলাশবাড়ী পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ| সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন| উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ ময়নুল হাসান সাদিক.সাধারন সম্পাদক মাহামুদুননবী টিটুল,পলাশবাড়ী পৌর বিএনপির সহ সভাপতি আজাদুল আকান্দ,উপজেলা যুবদলের  নং যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু, সদস্য সচিব রাজু আহম্মেদ প্রমুখ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *