👁 123 Views

মাধবদীর বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আবদুল কাইয়ুম মোল্লাকে ‘মাধবদী সেভেন ব্রাদার্স এসোসিয়েশন’-এর সংবর্ধনা।

মোঃ নজরুল ইসলাম   ;:  নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সম্মানীয় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ‘এম. এম. কে. গ্রুপ’-এর স্বত্বাধিকারী এবং ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আবদুল কাইয়ুম মোল্লা ‘রোটারি ক্লাব অব মাধবদী’-এর সভাপতি (প্রেসিডেন্ট) নির্বাচিত হওয়ায় তাঁকে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ ২৬ জুলাই (রবিবার) মাগরিবের নামাজের পর মাধবদী ‘কফি এন ক্যাফে’ চাইনিজ রেষ্টুরেন্টের ২য় তলায় ‘মাধবদী সেভেন ব্রাদার্স এসোসিয়েশন’-এর উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে ‘মাধবদী সেভেন ব্রাদার্স এসোসিয়েশন’-এর সকল সদস্যবৃন্দ নবনির্বাচিত রোটারি প্রেসিডেন্ট আলহাজ্ব আবদুল কাইয়ুম মোল্লাকে ফুল দিয়ে বরণ করে নেন এবং উষ্ণ অভ্যর্থনা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, “সামাজিক ও ব্যবসায়ী ক্ষেত্রে আলহাজ্ব আবদুল কাইয়ুম মোল্লার অবদান অত্যন্ত প্রশংসনীয়। রোটারি ক্লাব অব মাধবদীর সভাপতি হিসেবে তাঁর এই নতুন নেতৃত্ব অঞ্চলের সামাজিক উন্নয়নকে আরও বেগবান করবে। আমরা তাঁর নতুন পথচলায় উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।”
অনুষ্ঠানে ‘মাধবদী সেভেন ব্রাদার্স এসোসিয়েশন’-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন:সভাপতি: আলহাজ্ব আরিফ হোসেন,সহ-সভাপতি: আঃ মালেক
,সাধারণ সম্পাদক: হাজী আলাউদ্দিন ম্মানিত সদস্যবৃন্দ: নজরুল ইসলাম, হাজী মোঃ আলমাছ, হাজী সাদেক মিয়া ও টিপু মোল্লা।
অনুষ্ঠানটি অত্যন্ত আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় এবং প্রীতি নৈশভোজের মাধ্যমে সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *